অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দেবেন : হাসনাত

ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সন্তানের মতো, যদি কোনো ভুল করে থাকি আপনারা সংশোধন করে দেবেন।

রোববার (২৫ মে) বেলা ১১টায় এনসিপির চট্টগ্রাম (দক্ষিণ) জেলার বিভিন্ন উপজেলায় পথসভার অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজার ও কর্ণফুলী মইজ্জ্যারটক এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কি আপনাদের কথা বলতে কোনো ভয় লাগে?

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিতামূলক গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে রাতে আর কোনো নির্বাচন হবে না, ইউএনও-পুলিশ দিয়ে মিথ্যা ইলেকশন হবে না, যে বাংলাদেশে ইসলাম চর্চা করতে গিয়ে মারধর আর নির্যাতনের শিকার হবে না। এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে একবারের অধিক কেউ প্রধানমন্ত্রী হবে না।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, জনগণের অধিকার সংরক্ষিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের পুলিশ জনগণের জন্য কাজ করবে, মন্ত্রণালয়-সচিবালয় সরকার সব প্রতিষ্ঠান জনগণের জন্য কাজ করবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভীসহ জেলা ও উপজেলার নেতারা।

বক্তব্যের আগে হাসনাত আবদুল্লাহ চাতরী চৌমহনী এলাকায় দলীয় লিফলেট বিতরণ করেন। এসব পথসভায় শতশত নেতাকর্মী মিছিল ও ফ্যাসিবাদবিরোধী ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে অংশগ্রহণ করেন।

আনোয়ারা ও কর্ণফুলীর পথসভা শেষে এনসিপির নেতাদের গাড়িবহর দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালীর উদ্দেশে রওনা হয়। পরে হাসনাত আবদুল্লাহ বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়া কেরানীহাট, লোহাগড়া আমিরাবাদ, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, পটিয়া কলেজ গেট মোড় ও বোয়ালখালী গোমদন্ডি ফুলতল এলাকায় পথসভায় যোগ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দেবেন : হাসনাত

আপডেট টাইম : ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫