পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মেরাজ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অনিক মিয়া (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ হোসেন পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে। আহত অনিক মিয়া একই এলাকার একরামুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন মেরাজ হোসেন ও অনিক মিয়া। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ হোসেন মারা যান। অনিক মিয়া ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত অনিককে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আহত আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ১

আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫