পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো’—ওসি রফিকুলের সাহসী অঙ্গীকার

সোলায়মান হোসাইন, নাগরপুর প্রতিনিধি:

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এবার নিজ উদ্যোগেই শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরাসরি উপস্থিত হচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে।
সাম্প্রতিক সময়ে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলের অপব্যবহার, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং এবং লেখাপড়ায় মনোযোগ হারানোর মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সমাজে শিক্ষার্থীদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় তাদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নাগরপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমি নিজে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, যাতে তারা সঠিক পথে থাকতে পারে।”
তিনি আরও বলেন, পুলিশ শুধু অপরাধ দমন করে না, বরং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, আইন মেনে চলার মানসিকতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও ওসি রফিকুল ইসলামের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন সক্রিয় উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
নাগরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ পরিবর্তনে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এরকম আরও উদ্যোগ প্রত্যাশা করছে এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো’—ওসি রফিকুলের সাহসী অঙ্গীকার

আপডেট টাইম : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫