পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত দুই।

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের সদর উপজেলাধীন মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তেপতি নামক এলাকায় মোটরসাইকেল ও ড্যাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন নামের (২৪) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই যুবক।

শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্লাবন জেলার কালিগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার কেটকিবাড়ী গ্রামের আবুল কালাম ছেলে মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২)। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তি আতিকুর রহমান রিজু (৩২), পাটগ্রাম উপজেলার খাড়িজা জংড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে মহেন্দ্রনগর থেকে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে গীদালের তেপতি এলাকায় বড়বাড়িমুখী একটি ড্যাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ফুয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত দুই।

আপডেট টাইম : ১২:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫