পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমান্ত ঘেঁষা পাটগ্রামে চিতাবাঘের হানা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩৬ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত ঘেঁষা জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত।কয়েকটি এলাকায় চিতাবাঘের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি । এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। এ সময় অনেকেই চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান এবং কেউ কেউ মোবাইলে সেই পায়ের চিহ্ন ধারণ করেন বলে দাবি করেন।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান, গতরাত আনুমানিক ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। এর আগে জগতবেড় ইউনিয়নে দুইটি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি চিতাবাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় চিতাবাঘের আক্রমণে আবু বক্কর (৪৫)সহ অন্তত চারজন আহত হন।
আগের অভিজ্ঞতার কারণে এবার এলাকাবাসী আরও বেশি সতর্ক রয়েছে। রাতে কেউ ঘর থেকে বের হচ্ছেন না, গবাদিপশু নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।

৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় চিতাবাঘ প্রবেশের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি সীমান্তবর্তী সকল বাসিন্দাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান এবং প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়ার পরামর্শ দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমান্ত ঘেঁষা পাটগ্রামে চিতাবাঘের হানা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

আপডেট টাইম : ০৬:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫