অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি

শনিবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালানো হয়। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটককৃত আতিকের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  সকালে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন- জুলফিকার আলী ও রহিদুল।  

আতিক হাসান সম্পর্কে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন, ‘আতিক হাসান এক সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় দিয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক

আপডেট টাইম : ০২:১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫