পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুর-৪ আসন এনসিপির আখতারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

নিজস্ব সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন এটিএম আজম খান।
তিনি বলেন, “কেন্দ্রীয় সংগঠন এবং জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটসঙ্গী এনসিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি আমার এবং আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”

রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মাওলানা এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগর শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন।

কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
এবার এই আসনে প্রার্থী হিসেবে মাঠে থাকছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নকালে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘটের মাধ্যমে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।
এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ছিলেন এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্যতম প্রতিষ্ঠাতা। পুলিশি নির্যাতন ও দমন-পীড়নের মুখেও আপসহীন অবস্থানের জন্য পরিচিত এই তরুণ নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আখতার হোসেন। তরুণ নেতৃত্ব, আন্দোলনমুখী রাজনৈতিক অভিজ্ঞতা এবং জোটগত সমর্থন—সব মিলিয়ে রংপুর-৪ আসনে তার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুর-৪ আসন এনসিপির আখতারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

আপডেট টাইম : ১১:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫