পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন ড. শফিকুল ইসলাম মাসুদ

মিজানুর রহমান (বাউফল)প্রতিনিধি।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর ২টা ২০ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন দাখিলের সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচটি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উপস্থিত হন ড. শফিকুল ইসলাম মাসুদ—যা পুরো কর্মসূচিকে করে তোলে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।
মনোনয়ন জমা শেষে প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“একাত্তরের বীর মুক্তিযোদ্ধা অলি আহাম্মদের নেতৃত্বে এলডিপি, এনসিপিসহ একাধিক রাজনৈতিক দল আজ আমাদের জোটভুক্ত হয়েছে। ২৪ জুলাইয়ের চেতনা ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা—এই দুইয়ের সমন্বয়েই অর্জিত হবে কাঙ্ক্ষিত বিজয়। এটি কয়েকটি দলের জোট নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের জোট।”
তিনি আরও বলেন,
“শহীদ ওসমান হাদী ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে শাহাদাত বরণ করেছেন। সেই ইনসাফের বাংলাদেশই আমরা বিনির্মাণ করতে চাই। আমরা প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা নয়।”
বাউফলের ত্যাগ ও আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন,
“সাতজন শহীদের রক্তে ভেজা এবং প্রায় আড়াই শতাধিক আহত-পঙ্গুত্ববরণকারী ভাই-বোনের এই বাউফল। আমরা শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা বাউফলবাসীকে বিজয়ী করতে চাই, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন,
“দীর্ঘ বছর পর যেন বাউফলের মানুষ অবাধ, সুষ্ঠু ও ভয়হীন পরিবেশে ভোট দিতে পারে। প্রশাসন কারো দলের হয়ে নয়, জনগণের হয়ে কাজ করবে—এটাই আমরা প্রত্যাশা করি।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, কেন্দ্রীয় নেতা মুনতাসের মুজাহিদ, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম নজরুলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ আশিকুর রহমান হৃদয়, মেহেদী হাসান, সাইদুর রহমান রানা, জাহাঙ্গীর হোসেন ও আমিন—এই পাঁচ শহীদ পরিবারের সদস্যরা।
দশটি মনোনয়ন ফরম গ্রহণ করা হলেও পাঁচটি রাজনৈতিক দল আজ বাউফলে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেন। তার মধ্যেও জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার, এবি পার্টির মোঃ রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি আবদুল মালেক , গণধিকার পরিষদের মোঃ হাবিবুর রহমান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট টাইম : ০২:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫