পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউফলে জাটকা রক্ষায় তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন।

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি

জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী বিজন কুমার নন্দীর দিকনির্দেশনায় এবং থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তর, বাউফল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তেঁতুলিয়া নদীর বিভিন্ন অংশে জাটকা নিধনে ব্যবহৃত নিষিদ্ধ ও ক্ষতিকর কারেন্ট জাল অপসারণ করা হয়। এ সময় প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, জাটকা নিধন বন্ধ না হলে ইলিশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলেদের সচেতন করতে মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউফলে জাটকা রক্ষায় তেঁতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন।

আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬