অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র Logo লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার Logo মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবি বিএমজিটিএ Logo বাউফলে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট Logo বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ Logo শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা Logo পাটগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু আত্মহত্যার অভিযোগ Logo ফরিদপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ: মানসম্মত বীজ সরবরাহ জোরদারে সরকারের উদ্যোগ Logo শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

লালমনিরহাটের তিন আসনে ২৭ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল, অপেক্ষমাণ ২

নিজস্ব প্রতিবেদক –
লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সামান্য ত্রুটির কারণে আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা।
শুনানি শেষে তিনটি আসনের মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে সামান্য ত্রুটি থাকায় লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়েছে।
শুনানিতে লালমনিরহাট-১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী, তুরস্কপ্রবাসী শিহাব আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তার দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা. আবু সামা এবং খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। এছাড়া লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির লালমনিরহাট-১ আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট-২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল , লালমনিরহাট-৩ আসনে
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং জামায়েতে ইসলামীর মোঃ আবু তাহেরের মনোনয়নপত্রও বৈধতা পেয়েছে।

রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, যাচাই-বাছাই শেষে পাঁচটি মনোনয়ন বাতিল এবং দুটি মনোনয়ন সামান্য ত্রুটির কারণে অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করা হলে ওই দুটি মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

লালমনিরহাটের তিন আসনে ২৭ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল, অপেক্ষমাণ ২

আপডেট টাইম : ১২:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬