অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

মিজানুর রহমান (বাউফল)
প্রতিনিধি

বাউফল পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও তার আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন মানুষকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, শরীফ ওসমান হাদি কোনো বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছিলেন না; তবে তার কর্ম ও ভূমিকার কারণে তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন। তার জানাযায় নজির বিহীন বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন জানাযার সকল মুসল্লিদের উপস্থিতি মিডিয়াও কভারেজ দিতে পারেননি।

ড. মাসুদ আরও বলেন, শহীদ হাদির মধ্যে শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল এবং তিনি মিছিলের সামনের সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করতেন।

এ সময় তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও রিমান্ডের শিকার হয়েছেন।

অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার সততা ও সাহসিকতার আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দোয়া ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

আপডেট টাইম : ০৪:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬