পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

আব্দুর রাজ্জাক (নিজস্ব) সংবাদদাতা
লালমনিরহাটে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উদ্যোগে জেলার সদর উপজেলার মোঘলহাট এলাকায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, তীব্র শীতের এই সময়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অসহায় মানুষের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০৭:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬