পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা মালামাল জব্দ করেছে পুলিশ। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় ডিবি লালমনিরহাটের একটি দল চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।
ডিবি পুলিশের সদস্যরা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করলে সেটি রংপুর জেলার গঙ্গাচড়া থানার এলাকায় প্রবেশ করে। একপর্যায়ে গঙ্গাচড়া থানাধীন ৫ নম্বর লক্ষিটারী ইউনিয়নের সামনে রাস্তায় পুলিশ ব্রেঞ্চ ফেলে ব্যারিকেড দেয়। তবে কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর চালক গাড়িটি রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরে ডিবি লালমনিরহাট ও গঙ্গাচড়া থানার পুলিশ যৌথভাবে গাড়িটি তল্লাশি করে ভেতরে থাকা মালামাল জব্দ করে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

আপডেট টাইম : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬