অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন সীমান্ত এলাকা থেকে রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন জমগ্রাম সীমান্তের শূন্যরেখা এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেল বিএসএফ

আপডেট টাইম : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬