পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • মো: রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৪:৫৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৬৩৪ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার বাসিন্দা এবং চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬