পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মতবিনিময়

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৯৭ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।  

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি বৈষম্যের পক্ষে না, সাংবাদিকদের মধ্যে অথবা সাংবাদিকদের বাহিরে কারো ক্ষেত্রেই আমি বৈষম্য চাই না, আমি নির্বাচিত হলে কেউই হেনস্থার শিকার হবেন না। সাংবাদিকরা সমাজের দর্পন, তাই সবসময় আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং সত্যতা প্রকাশ করবেন। মানুষ মাত্রই ভুল, তাই মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো, আমরা রাজনৈতিক সংঘাত চাই না, আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চাই।’

এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিকদেরও পরিবার আছে, তারাও অসুস্থ হন, আমি যদি নির্বাচিত হই তাহলে সাংবাদিকদের একটি সুষ্ঠ ব্যবস্থা করবো।’ 

পরিশেষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মতবিনিময়

আপডেট টাইম : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬