অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

নিজস্ব প্রতিবেদক –
জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে দাবি করেন, দলগ্রামের ইউনিয়ন নেতা রবীন্দ্রনাথ বাবুলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ সম্পূর্ণ সাজানো।
ঘটনা ঘটে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময়। স্থানীয় কয়েকজন রবীন্দ্রনাথকে আটক করলে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদ ইশরাক তাকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শামীম কামাল বলেন, রবীন্দ্রনাথের উপর হামলা চালানো হয়েছে, মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে, তার মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে এবং প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়েছে। তল্লাশির সময় তার পকেট থেকে মাত্র ৫০০ টাকা পাওয়া যায়। পরে পুলিশ ও বিজিবির সহায়তায় তাকে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তিনি অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত একপক্ষের কথার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া তিনি বলেন, লালমনিরহাট-২ আসনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনী কার্যক্রম ব্যাহত করতে পারে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আবেদন জানান।
অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের ভিত্তিতে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং হামলা বা ভয়ভীতির অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে জনতার দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

আপডেট টাইম : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬