পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

লালমনিরহাটে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে ১৮০ দিনের পরিকল্পনা: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান রাজীব প্রধান এবং রোকনউদ্দিন বাবুল । এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা বুড়িমারী পর্যন্ত স্পেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে, যা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া সার্কিট হাউস থেকে রেলস্টেশন পর্যন্ত সড়কের আলোকব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে শহরের অবকাঠামো উন্নয়ন জোরদার করা হবে।
মন্ত্রী জানান, লালমনিরহাট বিমানবন্দর চালুর লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগও চলমান থাকবে।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের আগামী ১৮০ দিনের মধ্যে মাদকের উপদ্রব সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া তিস্তা থেকে বুড়িমারী সড়ক উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চলমান পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জেলার ঐতিহ্যবাহী সেনদুরমতির দিঘি ও শুকান দিঘির সৌন্দর্যবর্ধন এবং পর্যটন সম্ভাবনা বিকাশেও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের কথা জানান মন্ত্রী।
লালমনিরহাটের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলার উন্নয়নে যেকোনো গঠনমূলক প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করা হলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

লালমনিরহাটে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে ১৮০ দিনের পরিকল্পনা: ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬