অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদক ও জিরা জব্দ

  • মো: রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৩৬ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জিরা জব্দ করেছে ১৫ বিজিবি।

১৫ বিজিবি এর সদস্যরা পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও জিরা জব্দ করেছে। গত ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোড়কমন্ডল, মোগলহাট এবং দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৮ বোতল ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আয়ুর্বেদিক সিরাপ এবং ৯ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)বর্ডার গার্ড এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদক ও জিরা জব্দ

আপডেট টাইম : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬