পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। চৈত্র সংক্রান্তি ও রাম নবমী উপলক্ষে আয়োজিত একদিনব্যাপী এই মেলায় লাখো মানুষের সমাগম ঘটেছে।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, প্রতিবছরের মতো এবারও মেলায় প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষের উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ আশপাশের জেলা থেকে মানুষজন মেলায় আসতে শুরু করেন। এছাড়া সীমান্তের ওপার থেকেও বহু পুণ্যার্থী অংশ নেন।
মেলায় আগত ভক্তরা ভোরের আলো ফুটতেই সিন্দুরমতির দিঘির পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জনের আশায় ভিড় জমান। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দিঘির চারপাশে বসেছে শত শত দোকান, যেখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের পণ্যসামগ্রী ও স্থানীয় ঐতিহ্যবাহী জিনিসপত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। তিনি এ ধরনের আয়োজনকে ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট টাইম : ০২:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬