অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের আদিতমারীতে জ্বালানি তেল নেওয়া কে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালক ও ক্রেতাদের মধ্যে সিরিয়াল ধরা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

আপডেট টাইম : ০৩:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬