অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট
দেশে বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট করে বলেছেন, বাল্যবিবাহ নিবন্ধনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাল্যবিবাহ একটি সম্ভাবনাময় জীবনের অকাল সমাপ্তি ঘটায়। কিছু ক্ষেত্রে বয়স গোপন বা জালিয়াতির মাধ্যমে এ ধরনের বিয়ে সম্পন্ন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো নিকাহ রেজিস্টারের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও উন্নত সমাজ গড়তে হলে নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা জরুরি, আর বাল্যবিবাহ সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রেজিস্টারদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, বিয়ের আগে বর-কনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ভালোভাবে যাচাই করতে হবে। কোনো চাপ, প্রভাব বা প্রলোভনের কাছে নতি স্বীকার করে বাল্যবিবাহ নিবন্ধন করা যাবে না। কোথাও এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পারিবারিক কলহ, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবের কারণে তালাকের প্রবণতা বাড়ছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা, যা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক সংকট তৈরি করতে পারে।
মন্ত্রী নিকাহ রেজিস্টারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু বিয়ে নিবন্ধন নয়, পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও মধ্যস্থতার ভূমিকাও তাদের পালন করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, যৌতুক ও বাল্যবিবাহ একে অপরের সঙ্গে জড়িত। এই দুটি সামাজিক ব্যাধি দূর করা গেলে স্বাভাবিকভাবেই বিবাহ বিচ্ছেদের হার কমে আসবে।
জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের রেজিস্টার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬