অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে

নিজস্ব সংবাদদাতা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে আদালতে হাজির করার পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ আগস্ট ২০২৪ তারিখে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২৭ মামলা দায়ের করা হয়।

আটকের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাব্বির বিন শামসকে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে তাই অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, তার বিরুদ্ধে লালমনিরহাটের হত্যা মামলা দায়েরের পাশাপাশি দুদক তাদের মামলায় ও গ্রেপ্তার দেখানোর আবেদন করবেন।

এর আগে শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গুরপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে

আপডেট টাইম : ০৩:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬