অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

লালমনিরহাটে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেললাইনের ৫১টি স্লিপার প্যান্ডেল ক্লিপ চুরির অভিযোগে রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বড়খাতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার রমনিগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে বড়খাতা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে রেললাইনের ৫১টি স্লিপার প্যান্ডেল ক্লিপ চুরি করা হয়। পরে চুরি করা ক্লিপগুলো বিক্রির উদ্দেশ্যে বড়খাতা বিডিআর বাজার এলাকার একটি ভাঙারির দোকানে নিয়ে যান রবিউল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার কাছ থেকে চুরি হওয়া ক্লিপগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় বড়খাতা রেলস্টেশনের ওয়েম্যান জেলাল হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় রবিউল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী জেলাল হোসেন বলেন,
“রাতে খবর পাই আমার দায়িত্বাধীন এলাকায় কয়েকজন রেললাইনের স্লিপার ক্লিপ খুলে নিয়ে যাচ্ছে। সবাইকে আটক করা সম্ভব হয়নি। তবে চুরি করা ক্লিপ বিক্রি করতে গেলে রবিউলকে স্থানীয়রা আটক করে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

লালমনিরহাটে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬