পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় Logo স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের

চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৮৩ বার

নিজস্ব সংবাদদাতা

ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাসে প্রসব বেদনা ওঠার পর এক নারী যাত্রীর ছেলে সন্তানের জন্ম হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে নবজাতককে আজীবন বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার মায়ের যাতায়াতও বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ‘আনাস এন্টারপ্রাইজ’-এর ঢাকা থেকে বুড়িমারীগামী একটি যাত্রীবাহী বাসে। পরিবহন কর্তৃপক্ষের এ মানবিক উদ্যোগ ইতোমধ্যে লালমনিরহাটে প্রশংসা কুড়িয়েছে।

আবিদার পরিবার জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর গর্ভবতী মেয়ে আবিদা বেগম (২৮) পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। চিকিৎসকদের দেওয়া সম্ভাব্য প্রসবের সময়ের আরও প্রায় ২০ দিন বাকি থাকলেও গত ২৮ সেপ্টেম্বর সোমবার ভোররাতে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ তার তীব্র প্রসব বেদনা শুরু হয়।

পরিস্থিতি বুঝতে পেরে বাসটি থামানো হয়। পরে বাসে থাকা এক নারী ধাত্রীর সহযোগিতায় যাত্রীদের উপস্থিতিতে নিরাপদে প্রসব সম্পন্ন হয়। জন্ম নেয় একটি সুস্থ ছেলে শিশু। পরে বাসের সুপারভাইজার ও যাত্রীদের সহযোগিতায় আনন্দ ভাগ করে নিতে মিষ্টি বিতরণ করা হয়।

এরপর নবজাতক ও তার মায়ের প্রতি মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। পরিবহনটির মালিক আলহাজ্ব দিপুর নির্দেশে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধার রমনীগঞ্জ গ্রামে ওই প্রসূতির বাড়িতে যান বাসটির সুপারভাইজার মজনু মিঞা। এ সময় নবজাতকের জন্য উপহার হিসেবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী দেওয়া হয়।

একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, বাসে জন্ম নেওয়া শিশু ‘আনাস হাসান’ আজীবন আনাস এন্টারপ্রাইজের যেকোনো বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে। শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার মাও এ সুবিধা পাবেন। বাসটির নামের সঙ্গে মিল রেখেই পরিবারের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’।

শিশুটির নানা আবেদ আলী বলেন, ‘চিকিৎসক বলেছিলেন আরও কিছুদিন সময় বাকি। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই এই ঘটনা ঘটে। আমার মেয়ে ও নাতি দুজনই সম্পূর্ণ সুস্থ আছে। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা কখনো ভুলব না। নাতি বাসে জন্ম নেওয়ায় ওই বাসের নামেই তার নাম আনাস হাসান রেখেছি।’

আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিঞা বলেন, ‘গভীর রাতে মিঠাপুকুর এলাকায় প্রসূতির কষ্ট দেখে আমরা সঙ্গে সঙ্গে বাস থামিয়ে প্রসবের ব্যবস্থা করি। ঘটনাটি আমাদের মালিক আলহাজ্ব দিপু সাহেবকে জানানো হলে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং শিশুটির আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দেন। মালিকের পাঠানো উপহারও আমরা পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, ‘ইউপি সদস্যের মাধ্যমে খবরটি পেয়েছি। চলন্ত বাসে শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাদের দেখতে ভিড় করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পরিবহন কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

Tag :

চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু

চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু

আপডেট টাইম : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬