অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রায়ে প্রমাণিত জামায়াতে সঙ্গে আ.লীগের আঁতাত হয়নি’

বাংলার খবর২৪.কমimages_56209: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, কিছুদিন আগে শুনেছি জামায়াতে সঙ্গে আমাদের আঁতাত হয়েছে। এজন্য বিভিন্ন বুদ্ধিজীবী ও সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি। এখন গতকালের রায়ে প্রমাণিত হয়েছে সরকারের সঙ্গে জামায়াতের কোন আঁতাত বা সমঝোতা হয়নি।

বৃহস্পতিবার সকালে গুলিস্তানে কাজী বসির মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শেখ হাসিনা, নাসিম, মেনন, ইনুরা দেয়নি। যারা এই রায়ের বিরুদ্ধে হরতাল দিয়েছে তারা আদালতের বিরুদ্ধে হরতাল দিয়েছে। তাই আদালত অবমাননার দায়ে এদের বিচার হওয়া উচিত।

জামায়াত-শিবির কর্মীদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকত তাহলে তারা সুপ্রিম কোর্টে যেত। তাই না করে তারা হরতাল দিয়েছে। জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করা হলে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

নাসিম আরো বলেন, গতকালের রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়ার নিরব থাকার মানে তিনিও এই হরতালে সমর্থন করেছেন। অতএব তিনিও জামায়াত-শিবিরের মত সমান অপরাধী। হয় মুক্তিযুদ্ধের পক্ষে না হয় বিপক্ষে থাকতে হবে। রাজনীতিতে হ্যাঁ অথবা না বলতে হবে। মধ্যমপন্থা বলে রাজনীতিতে কোনো কিছু নেই।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রায়ে প্রমাণিত জামায়াতে সঙ্গে আ.লীগের আঁতাত হয়নি’

আপডেট টাইম : ০৮:০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪