পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মিরপুরে জামায়াত-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলার খবর২৪.কম : index_56393রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় শনিবার সকালে জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে রাজিব নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে কাজীপাড়া আল হেলাল হাসপাতালের সামনে থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এতে জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোবারক হোসাইন, লস্কর মো: তসলীম, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, মিজানুল হক, সোলাইমান হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ারুল করিম, আশরাফুল আলম, আব্দুল্লাহ ও নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মিরপুরে জামায়াত-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৪:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪