অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জামায়াত নেতাদের লাশ পাকিস্তানে পাঠানো হোক

বাংলার খবর২৪.কম index_56487: জামায়াত নেতাদের লাশ পাকিস্তানে পাঠানো হোক মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী যেসব জামায়াত নেতাদের ফাঁসির রায় কার্যকর হবে তাদের লাশ বাংলাদেশে দাফন করা উচিত হবে না। তাদের লাশ বাংলাদেশে দাফন না করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চেতনা লীগ আয়োজিত ‘জামায়াতের দেশ বিরোধী হরতাল ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে’ বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান খান বলেন, পাকিস্তানি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে গোলাম আযম, নিজামীরা পাকিস্তান প্রেমিক। এতে বুঝা যায় যে তারা কখনো বাংলাদেশের নাগরিক ছিল না, এখনো নেই। তাই তাদের লাশ এখন থেকে বাংলার মাটিতে দাফন না করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।

নৌ মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যে জামায়াতের আঁতাত আছে তা এখন স্পষ্ট। মুখে কিছু স্বীকার না করলেও কর্মকাণ্ডে তা প্রমাণ পায়।

তিনি আরো বলেন, যারা এদেশের আইন, আদালত ও দেশের জনগণকে চ্যালেঞ্জ করতে পারে তারা পাকিস্তানের নাগরিক তা প্রমাণের অপেক্ষা রাখে না।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- কৃষক লীগের উপ-কমিটির সভাপতি এম এ করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা চেতনা লীগের সাধারণ সম্পদক মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জামায়াত নেতাদের লাশ পাকিস্তানে পাঠানো হোক

আপডেট টাইম : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪