পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সোহরাওয়ার্দীর সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি বিএনপির

বাংলার খবর২৪.কমindex_56622 :রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। সমাবেশ সফল করতে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের ৮টি জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দলের একটি নির্ভরশীল সূত্র শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল শীর্ষ নিউজকে বলেন, সোহরাওয়ার্দীর সমাবেশকে নগর বিএনপি জনসমর্থন আদায়ের টার্গেট হিসেবেই নিয়েছে। সমাবেশ সফল করতে নগর বিএনপি ইতিমধ্যে একটি প্রস্তুতি সভা করেছে এবং আগামীকাল একটি যৌথ সভা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ফলে নগরের প্রতিটি থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ৮ নভেম্বরের সমাবেশকে ঘিরে দলের প্রতিটি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনকে আলাদা আলাদা প্রস্তুতি সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে হাবিব উন নবী খান সোহেল বলেন, এখন পর্যন্ত কোনো অনুমতি পাইনি। সাধারণত সমাবেশের একদিন আগে অনুমতি দেয়া হয়। তবে আমরা আশাবাদী যথাসময়েই সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পাবো।

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একজন শীর্ষ নিউজকে বলেন, এবার বিএনপির উদ্যোগে ঢাকার সমাবেশ হবে অন্যান্য বারের চেয়ে একটু ভিন্নতর। এই প্রথম সমাবেশকে ঘিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলী, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক মণ্ডলীর সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ নভেম্বর স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া।

জানা যায়, আওয়ামী লীগ ৩ নভেম্বর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। কাজেই আওয়ামী লীগের সমাবেশ থেকে কি করে বেশি সংখ্যক জনসমাগম করা যায় সে বিষয়ে দলের প্রতিটি সেক্টর থেকে নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নেয়া হয়েছে। কেননা ৮ নভেম্বরের সমাবেশকে খালেদা জিয়া আগামী দিনে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামের প্রাথমিক প্রস্তুতি হিসেবে দেখতে চেয়েছেন বলেও জানা যায়। আর তাই প্রতিনিয়ত চলছে সমাবেশ সফল করার প্রচেষ্টা।

এ ব্যাপারে বিএনপির দফতরের একটি দায়িত্বশীল সূত্র বলেন, সোহরাওয়ার্দীর সমাবেশকে ঘিরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার সংসদীয় আসন থেকে নির্বাচিত দলের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং আগামী দিনে নেতৃত্ব নিতে পদ প্রত্যাশীদের প্রতি বিশেষ নজর রাখছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সোহরাওয়ার্দীর সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি বিএনপির

আপডেট টাইম : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪