পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

জামালপুরে ১০ দিন পর অপহৃত আধিবাসী উদ্ধার : আটক ৩

বাংলার খবর২৪.কম index_56724: অপহরণের ১০ দিন পর অপহৃত আধিবাসী রবি সাংমাকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহামুদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ওই এলাকার একটি শ্যালো মেশিন ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী আলিমুর চৌধুরী (২৫), আব্দুল সামাদ (২৩), দুলাল কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গত ২৫ অক্টোবর জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার টিলাপাড়া এলাকা থেকে সকালে ১০/১২ জন অপহরণকারী মাইক্রোবাসযোগে রবি সাংমাকে তুলে নিয়ে যায়। এরপর মোবাইলে রবি সাংমার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সোমবার সকালে রবি সাংমার স্ত্রীর শেরুলা খকসী জামালপুরের পুলিশ সুপারকে বিষয়টি জানালে পুলিশ প্রযুক্তির মাধ্যমে জানতে পারে মেলান্দহ উপজেলার মাহামুদপুর এলাকায় তারা অবস্থান করছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী অনিকের বাড়ির আঙ্গিনার একটি শ্যালোমেশিন ঘর থেকে হাত পায়ে সিকল বাঁধা অবস্থায় অপহৃত রবি সাংমাকে উদ্ধার করে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত আলিমুর চৌধুরী (২৫), আব্দুল সামাদকে (২৩) ঘটনাস্থল থেকে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার জামলতী থেকে দুলাল কবিরাজ নামের একজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে রবি সাংমার স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জামালপুরে ১০ দিন পর অপহৃত আধিবাসী উদ্ধার : আটক ৩

আপডেট টাইম : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪