পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশ আজ রক্ত পিপাসু দানবের হাতে বন্দী

এম আই ফারুক সরদার : অবৈধ সরকারের কাছে বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবি করে লাভ নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ আজ রক্ত পিপাসু দানবের হাতে বন্দী। এ দানবের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এর ফলে দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, দেশবাসীকে আওয়ামী লীগের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। মানুষ শুধু বদ্ধ ঘরে বক্তব্য শুনতে চায় না। রাজপথে থাকতে হবে। আন্দোলনের মাধ্যমে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল বন্দীদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনে যদি ভুল থাকে, সেটা হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, হাসিনা দেশকে বসবাসের তিক্ত পরিবেশ সৃষ্টি করে সিংহাসনে বসে থাকতে চান। কিন্তু তিনি জানেন না বাংলার জনগণ যখন এক হবে তখন আর সিংহাসন রক্ষা হবে না।

সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ১৫ আগস্টসহ অন্যান্য খুনের জন্য বিএনপিকে দায়ী না করে নিজেরা আয়নার সামনে দাঁড়ান। তাহলে দেখবেন কাদের চেহারা ভেসে উঠে। তারা আপনাদের সঙ্গেই আছে। বরং আমরা বলতে পারি জিয়াউর রহমানকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই হত্যা করেছে।

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুস সালাম আযাদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগরের যুবদল উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশ আজ রক্ত পিপাসু দানবের হাতে বন্দী

আপডেট টাইম : ০৯:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪