
বাংলার খবর২৪.কম
: মানিকগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে বরংগাইল-ঘিওর সড়কের শাহেলী এলাকায় টেম্পুর সঙ্গে বিপরীত মুখী একটি সিএনজি চালিত স্কুটারের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এক যুবক মারা যান। এ ঘটনায় আহত হয়েছে টেম্পুর দুই যাত্রী।
এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-পাটুরিয়া সড়কের আরসিএল মোড় এলাকায় যাত্রীসেবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ যাত্রী অহত হয়। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 














