পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শ্যালকের ছেলেকে বাঁচাতে গিয়ে ফুফা খুন

বাংলার খবর২৪.কমindex_56821 : টঙ্গীর বউবাজার এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ইউনুছ আলী নামের এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে আরো তিন জন আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সিটি করপোরেশনের বউ বাজার বস্তি এলাকায় নিহত ইউনুছের শ্যালকের ছেলে সুজনের কাছে ৩৫শ’ টাকা পেত একই এলাকার জসিম।

এ নিয়ে মঙ্গলবার রাতে জসিমের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম তার ১০-১২ জন সহযোগী নিয়ে সুজনকে আটক করে মারপিট করতে থাকে।

এক পর্যায়ে সুজন তাদের কাছ থেকে দৌঁড়ে পালিয়ে পাশ্ববর্তী ইউনুছের হোটেলে আশ্রয় নেয়।

জসিম ও তার সহযোগীরা হোটেল থেকে সুজনকে উঠিয়ে আনতে গেলে বাধা দেয় ইউনুছ ও তার ছেলে মোজাম্মেল।

এরপর মোজাম্মেলের ওপর হামলা করে জসিমের লোকজন। লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান বৃদ্ধ ইউনুছ আলী এবং হামলায় আহত হয় মোজাম্মেলসহ আরো তিনজন।

পরে হামলাকারীরা পালাতে গেলে স্থানীয়রা জসিমের দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত ইউনুছ আলী জামালপুরের বানিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শ্যালকের ছেলেকে বাঁচাতে গিয়ে ফুফা খুন

আপডেট টাইম : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪