পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে অগ্নিসংযোগ : কাউন্সিলরসহ আটক ৩

বাংলার খবর২৪.কমindex_56918 : গাজীপুরের বাসন সড়ক এলাকায় দু’টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভির আহম্মেদ, রয়েল ও সোহেল মিয়া।

জয়দেবপুর থানার (ওসি) রেজাউল করিম জানান, জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার দেড়টার দিকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে হরতালকারীরা।

এর আগে ১০-১২ জন পিকেটার হরতালের সর্মথনে যানবাহনে হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে জড়িতদের ধরতে আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

তবে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেল ৪ টার দিকে কাউন্সিলর তানভির আহম্মেদকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে ও রয়েল এবং সোহেল মিয়াকে ভোগড়া এলাকা থেকে আটক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে অগ্নিসংযোগ : কাউন্সিলরসহ আটক ৩

আপডেট টাইম : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪