পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপির মৌনতাই ফাঁসিতে সম্মতি : নৌমন্ত্রী

পারভেজ বিন হাসান :index_56915 জামায়াত নেতাদের ফাঁসির রায়ে বিএনপির নিশ্চুপ থাকাকে তাদের সম্মতির লক্ষণ বলে উল্লেখ অভিহিত করলেন নৌমন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, ‘বেগম জিয়া তার এক জনসভায় বলেছিলেন, গোলাম আযম, নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, সালাহউদ্দিন কাদের চৌধুরী কেউ যুদ্ধাপরাধী নয়। আজকে যখন আমরা তাদের বিচার করছি তারা পক্ষে বিপক্ষে কোনো কথা বলছে না। আপনারা তাহলে আজকে চুপ কেন, তার মানে আপনাদের এই মৌনতাই বলে দিচ্ছে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। এবং তারা অবশ্যই যুদ্ধাপরাধী।’

বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের হরতাল বিরোধী এক বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী আরও বলেন, আপনার কেন চুপ করে আছেন এটা আমরা জানিনা তবে জনগণ আপনাদের এই মৌনতাকে ঠিকই বুঝতে পেরেছে। বেগম জিয়া বলেছেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে তা সঠিক এবং স্বচ্ছ হতে হবে। আমরা ইতোমধ্যে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেছি আপনারা তখনও কিছু বলেননি, কামরুজ্জামানের ফাঁসির রায় হয়েছে আপনারা এখনও নীরব একে একে সবার রায় হচ্ছে আপনার নীরবতাই পালন করছেন তার মানে আমাদের বিচার সঠিক এবং স্বচ্ছই হচ্ছে। যদি তা না হতো তবে আপনারও আন্দোলন করতেন।

এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা একজন যোগ্য সেনাপতি, তিনি জানেন কিভাবে এবং কোথায় আঘাত করে শত্রুর মনোবল নষ্ট করতে হবে। তিনি একের পর যুদ্ধাপরাধীদের বিচার করে জামায়াতের মনোবল ভেঙে দিচ্ছেন। শেখ হাসিনার কাছে আমরা আহবান জানাবো যুদ্ধাপরাধীর লাশ যেন পাকিস্তানে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপির মৌনতাই ফাঁসিতে সম্মতি : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪