পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শাবনূরের নয়া মিশন নিয়ে সমালোচনা

বাংলার খবর২৪.কম,image_105451_0ঢাকা: দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে গেল মাসে সন্তানসহ দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। প্রবাস জীবনের প্রথম দিকে কোনো রকম আলোচনায় না থাকলেও গেল বছরের শুরুর দিকে সন্তান গর্ভধারণের খবরে শাবনূর ফের আলোচনায় আসেন।

তখনই তার বিয়ের খবরটি প্রকাশ হয়। এরপর সুদূর অস্ট্রেলিয়া থেকেই বিভিন্ন রকম উড়ো খবরে শাবনূর থাকতেন আলোচনার টেবিলে।

কখনও নতুন ছবিতে অভিনয়, কখনও পরিচালনা- এসব কিছুই থাকত আলোচনার বিষয়বস্তু। অবশেষে দেশে ফিরেছেন এক সময়ের এই রোমান্টিক নায়িকা।

কিছুদিন আগে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নতুন ছবি ‘চান্দের বুকে জ্যোস্নার ঘর’-এ অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন। এতে তার সঙ্গে থাকছেন রিয়াজ।

শোনা যাচ্ছে তিনি পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার প্রথম ছবির গল্প লিখছেন নকলবাজখ্যাত গল্পকার আবদুল্লাহ জহির বাবু।

এদিকে শাবনূরের অভিনয়ে ফেরা নিয়ে আলোচনার ধারাটা এখন সমালোচনায় মোড় নিয়েছে। অনেকে বলছেন, অতিরিক্ত মুটিয়ে যাওয়া শাবনূরকে দর্শক আগের মতো গ্রহণ করবেন না।

কারণ যেখানে স্লিম এবং আকর্ষণীয়া নতুনরাও হিমশিম খাচ্ছেন সেখানে শাবনূরের মতো রাখঢাক নায়িকা কতটা সুবিধা করতে পারবেন সেটা প্রশ্নসাপেক্ষ। সর্বশেষ শাবনূর অভিনীত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ মুক্তি পেয়েছিল।

ওই ছবিতে তার মেদবহুলতার কারণে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে ব্যবসায়িকভাবে প্রচণ্ড মার খায় ছবিটি। সেই একই শাবনূরের নয়া মিশন কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শাবনূরের নয়া মিশন নিয়ে সমালোচনা

আপডেট টাইম : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪