পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১৪ বছর পর কিশোরগঞ্জে খালেদা জিয়ার জনসভা

বাংলার খবর২৪.কমimages_57260, কিশোরগঞ্জ : প্রায় ১৪ বছর পর কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১২ নভেম্বর তার কিশোরগঞ্জ আগমনকে সামনে রেখে সাজ সাজ রব পড়েছে সর্বত্র। বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চাঞ্চল্য। কেন্দ্রীয় সিদ্ধান্তে সারা দেশে জনসংযোগের অংশ হিসেবেই কিশোরগঞ্জ সফরে যাবেন খালেদা জিয়া।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে ছয় শতাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে। ১৫-২০ ফুট পরপর তোরণ ছাড়াও টানানো থাকবে ফেস্টুন ও ব্যানার।

১২ নভেম্বর ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি মহাবিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বেগম খালেদা জিয়া।

এ ব্যাপারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি মো. শরীফুল আলম জানান, দীর্ঘ এক যুগের বেশি সময় পর দেশনেত্রী কিশোরগঞ্জে আসছেন।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী ও গাজীপুর থেকেও বিএনপির অসংখ্য নেতাকর্মী জনসভায় যোগ দেবেন।

এ জন্য সংশ্লিষ্ট জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সমাবেশস্থল ছাড়াও শহরজুড়ে ছয় থেকে সাত লাখ লোকের সমাগম ঘটবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

জনসভাকে সর্বাত্মক সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১৪ বছর পর কিশোরগঞ্জে খালেদা জিয়ার জনসভা

আপডেট টাইম : ০৫:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪