পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের অশুভ প্রচেষ্টা : এড. মাহবুব হোসেন

বাংলার খবর২৪.কম:500x350_594d753fe525cf60ff7512bdbd258dd0_images-1112দুর্নীতি ও অপশাসন ঢাকতেই সরকার সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, মন্ত্রিসভা যে নীতিমালা অনুমোদন করেছে, তা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অশুভ প্রচেষ্টা। এ নীতিমালার মাধ্যমে টকশোও নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমান সরকার জনগণের সমর্থনবিহীন সরকার। সরকারের দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসমূলক কর্মকান্ড যেন জনসম্মুখে প্রকাশ না পায়, সে কারণে নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সরকার বাক স্বাধীনতা হরণ করার অসৎ উদ্দেশ্যে নিয়ে নতুন এ সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের এ অশুভ প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য গণমাধ্যম কর্মী ও আইনজীবীরা যে আন্দোলন শুরু করেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন খন্দকার মাহবুব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি এম খালেদ ও ড. মেহেদী, সহসম্পাদক এ কে এম রেজাউল করিম খন্দকার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধের অশুভ প্রচেষ্টা : এড. মাহবুব হোসেন

আপডেট টাইম : ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪