অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলা হবে —ক্রীড়া প্রতিমন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন:ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে এবং ভবিষ্যতে ক্রীড়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার একথা বলেন। এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া উন্নয়নে সারা বাংলাদেশে যেসব অবকাঠামো নির্মিত হচ্ছে তার সঠিক বাস্তবায়ন, বিদ্যমান অবকাঠামোগুলোর সঠিক সংরক্ষণ ও ক্রীড়াবিদদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানে আরো নিষ্ঠা ও গতিশীল হওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জাতীয় ক্রীড়া পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমেদ মজুমদার এর আকস্মিক মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলা হবে —ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪