পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছাত্রলীগকে এইচটি ইমাম ‘লিখিতটা ভালো করো, ভাইভাটা আমরা দেখবো’

বাংলার খবর২৪.কমএইচটি-ইমাম_57716, ঢাবি : ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও, বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো’।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

এইচটি ইমাম বলেন, মেধাবীরাই ছাত্র রাজনীতি করে এবং তারাই দেশকে নেতৃত্ব দেয়। তোমাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তোমাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত।

তিনি বলেন, আমি তোমাদের পাশে দাঁড়াব। দরকার হলে কোচিংয়ে ক্লাস নিবো। তোমরা শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে আর বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো। যেহেতু তোমাদের সময় কম তাই তোমরা রাত জেগে পড়াশোনা করো।

তিনি আরো বলেন, শুধু লেখাপড়াতে নয়, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে যতটুকু পারো ছড়িয়ে পড়ো। এর জন্য যত সহযোগিতা লাগে আমরা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) এবিএম তাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছাত্রলীগকে এইচটি ইমাম ‘লিখিতটা ভালো করো, ভাইভাটা আমরা দেখবো’

আপডেট টাইম : ০২:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪