পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি

বাংলার খবর২৪.কমindex_57839, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের হাতে অস্ত্র নেই, এ জন্য আমরা অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করতে পারি না। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। এ কাজে পিছ পা হবো না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও সার্বভৌমত্বের বাহিরের দল। তারা গণতন্ত্রের কথা মুখে বলে। কিন্তু কাজে তারা গণতন্ত্র বিরোধী।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে বন্ধ করে গোটা বাংলাদেশের মানুষকে হামলা-মামলার বেড়াজালে ঘিরে ফেলেছে।

এ সময় এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করা আপনার মুখে শোভা পায় না। অযথা কথা বলে নিজেকে আর ছোট করবেন না। এক বার বিক্রি হয়েছেন, বিশ্ব বেহায়ার তকমা পেয়েছেন। কাজেই আপনার বিষয়ে আর কথা বলার ইচ্ছে হয় না।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে ফখরুল বলেন, পুলিশ প্রশাসন ব্যক্তি বা রাজনৈতিক দলের সেবা দাসে পরিণত হয়েছে। এর পরিণতি ভালো হবে না।

ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের ‘বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও, বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওনার এ ধরনের বক্তব্য সংবিধান লঙ্ঘন করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি

আপডেট টাইম : ১২:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪