পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘যৌন কামনার জন্যই নারীকে দরকার’

কলকাতা প্রতিনিধি : সৌদি আরবে নারীদের সুন্দর চোখ ঢেকে রাখার আইন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বিশ্ব। এতদিন কুলুপ এঁটে থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সৌদির ওই আইনের সমালোচনা করে নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি ‘নারীদের কালো কফিনে’ নিক্ষেপ করার অভিযোগ তুলে সৌদি পুরুষদের তীব্র নিন্দা করেছেন।

টুইটে তসলিমা লেখেন, ‘সৌদি আরব নারীদের দেহ নিষিদ্ধ করেছে। এখন তারা নারীদের চোখও নিষিদ্ধ করতে চায়। তাহলে কেন তারা নারীদের হত্যা করে না? সম্ভবত যৌন কামনার জন্যই পুরুষের তাদের দরকার!’

তিনি আরো লেখেন, ‘নারীদের চোখ দেখলে সৌদি পুরুষরা কী তাদের ধর্ষণ করবে? ধর্ষণ ঠেকানোর জন্য নারীদের চোখ ঢেকে রাখতে হবে। পুরুষরা কেন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না?’

প্রসঙ্গত, সুন্দর চোখ বা প্রসাধনীর সাজানো চোখ পুরুষের মন কেড়ে নিতে পারে, এ কারণে আইন করেছে সৌদি আরব। আইন অনুযায়ী, বোরখার ভিতর দিয়ে যদি সুন্দর চোখ বেরিয়ে পড়ে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে। সুন্দর চোখ পুরুষদের বিপথে চালিত করতে পারে।

তসলিমার মন্তব্য, ‘নারীদের কালো কফিনে বন্দি করা ও নিজের কামনা-বাসনার জন্য সৌদি পুরুষদের ধিক্কার জানাই! মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সমালোচনা করে কিন্তু সৌদি আরবের সমালোচনা করে না তারা।’

‘চুম্বন সুস্বাদু’-এর পর সৌদি নারীদের আকর্ষণীয় চোখ ঢেকে রাখার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তসলিমা যে আবারো নিজেকে বিতর্কিত তালিকার মধ্যমণি করে তুললেন তা বলার অপেক্ষা রাখে না।

TOS-1415910680

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘যৌন কামনার জন্যই নারীকে দরকার’

আপডেট টাইম : ০৮:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪