পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০১৭ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে হাই স্পীড ইন্টারনেট

বাংলার খবর২৪.কম index_57940, ঢাকা : ২০১৭ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে হাই স্পীড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শুক্রবার বেলা ১১টায় মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ইন্টারনেট প্রোফেশনাল’স কমিউনিটি (বিআইপিসি) আয়োজিত এক সমাবেশে তিনি একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ডিজিটালাইজেশনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত পাঁচ বছরে দেশে চার কোটি দক্ষ জনবল তৈরী করা হয়েছে। যারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমান অর্থ আয় করছে। আগামী ২ বছরে আরো ৫৫হাজার ফিল্যান্সার তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাবেশে উপস্থিত ফিলান্স্যারদের আশস্ত করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা পূর্ণ উদ্যোমে এগিয়ে যান। সরকার আপনাদের পাশে আছে, সরকারের সাপোর্ট আপনাদের প্রতি সব সময়ে থাকবে।

২০০৮ সালের আগে দেশে এক এমবিপিএস ইন্টারনেটের দাম ৭০ হাজার টাকা ছিলো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পাঁচ ধাপে তা কমিয়ে ২হাজার ৮শত টাকায় নামিয়ে এনেছে।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি সেক্টরের বেশিরভাগ প্রজেক্টগুলোই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে বর্তমানে দেশে আইসিটি সেক্টরের যে সকল প্রতিষ্ঠিত কোম্পানিগুলো রয়েছে তাদের নেতৃত্বেই সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হবে।

বিআইপিসি-এর প্রেসিডেন্ট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ডাক-টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম, বেসিস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, বিডিজবস ডটকম-এর সিইও ফাহিম মাশরু, আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট মো.খান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

২০১৭ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে হাই স্পীড ইন্টারনেট

আপডেট টাইম : ০৯:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪