পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদারীপুরে প্রতিবন্ধীর বাড়ীসহ ৪ বাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

বাংলার খবর২৪.কমindex_57948, মাদারীপুর : জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার জাজিরা গ্রামে এক প্রতিবন্ধীর বাড়ীসহ ৪ বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত জমি-জমা নিয়ে হান্নান বেপারী গ্রুপের সঙ্গে আজিজ বেপারীর বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে হান্নান বেপারী, চান্দু ফরাজী ও জুলহাস মৃধাকে সঙ্গে নিয়ে আজিজ বেপারীর লোকজনের সঙ্গে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে হান্নান বেপারী পেট্রোল দিয়ে আজিজ বেপারীর বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখায় ৪টি বাড়ী-ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আজিজ বেপারী, বেলাল বেপারী ও হেলাল বেপারীর বসতঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় আসমা বেগম, ইশাসহ অন্তত ৫ জন অগ্নিদগ্ধ হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজিজ বেপরীর ছোট ভাই আমজেদ বেপারী প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এই ঘটনায় তাদের আর মাথা গোজার ঠাঁই থাকলো না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিঞা জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অসহায় এসব পরিবারকে আইনী সহযোগিতা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদারীপুরে প্রতিবন্ধীর বাড়ীসহ ৪ বাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট টাইম : ০৯:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪