পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ডেমরায় ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

বাংলার খবর২৪.কমindex_57938, (ডেমরা) ঢাকা : ডেমরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. খতিব মিয়া (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় উত্তর সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে ডেমরা থানা পরিদর্শক মো. রফিক জানান, নিহত খতিব কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত উত্তর সানারপাড় হাবিবুর রহমানের বাড়ির সামনে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা খতিবের সঙ্গে থাকা বেতনের টাকা চাইলে সে দিতে অস্বীকার করে এবং চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা খতিবের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১২টায় খতিবের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত খতিব পঞ্চগড় জেলার সদর থানার প্রধানপাড়া গ্রামের মৃত. আইয়ূব নবীর ছেলে। তিনি উত্তর সানারপাড় এলাকার আবুল কাশেম শিকদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন এবং সানারপাড় সিকোটেক্স গার্মেন্টসের আয়রনম্যান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডেমরায় ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৯:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪