পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বাংলার খবর২৪.কম, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানাধীন কুর্মিটোলা এলাকায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েলারি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে এক মহিলার সঙ্গে দোকানিদের ওজনে কম দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করলে, পুলিশ তদন্ত করতে আসলে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে বেধে পড়ে ।

স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজা নামে এক মহিলা স্থানীয় সীমা জুয়েলার্স থেকে স্বর্ণ কিনে বাসায় গিয়ে ওজনে কম দেখেন। তিনি সঙ্গে সঙ্গেই খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিকেল ৫টার দিকে ওই মহিলাকে নিয়ে সীমা জুয়েলার্সে যায়। সেখানে পুলিশ দেখে দোকানিরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশও তাদের উপর চড়াও হলে তারাও পুলিশের উপর চড়াও হয়। এতে করে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

উত্তেজিত ব্যবসায়ীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও স্থানীয় সূত্রে জানা যায় ।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজুরুল ইসলাম জানান, এক ভদ্র মহিলার কেনা স্বর্ণলঙ্কারে ওজনে কম দেয়ায় তিনি থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্ত দল ওখানে গেলে ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

পুলিশ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে থানায় এনে জিঞ্জাসাবাদ করছে বলেও তিনি জানান ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট টাইম : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪