পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠন।

শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে এ হরতাল আহবান করেন সংগঠনের নেতা ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সবকটি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।

রাজ্জাক আরো বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশিটে আরিফের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আল হামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রিপন আহমদের সভাপতিত্বে সমাবেশ শেষে হরতালের সমর্থনে নগরীতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মেয়র আরিফুল হক চৌধুরীসহ নয়া ১১ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট প্রদান করা হয়। এ মামলায় আরিফসহ বিএনপি নেতাদের জড়ানোয় রোববার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট টাইম : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪