অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভারতীয় গোয়েন্দা দল ঢাকায় আসছে সোমবার

ঢাকা : ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সোমবার ঢাকায় আসছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার ও মঙ্গলবার তারা বাংলাদেশে অবস্থান। এনআইএ’র মহাপরিচালক শারদ কুমার দলটির নেতৃত্ব দেবেন। রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, গোয়েন্দা প্রতিনিধি দলটি বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে বৈঠক করবেন। এর আগে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে এ সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার পঙ্কজ শরণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে গত ২ অক্টোবর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল আহমেদ ও সুবহান মন্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। এনআইএর প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, এই তিনজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সদস্য। এ বিষয়টি খতিয়ে দেখতেই এনআইএ প্রতিনিধি দলের এই ঢাকা মিশন।

এ মিশনে তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্ট দপ্তর প্রধান, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গেও বৈঠক করবেন তারা। এ ছাড়া বাংলাদেশে জামায়াতুল মুজাহিদীন বা এ ধরণের জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম, দেশে-বিদেশে এগুলোর নেটওয়ার্ক এবং এর অর্থায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে তথ্য চাইবে ভারত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভারতীয় গোয়েন্দা দল ঢাকায় আসছে সোমবার

আপডেট টাইম : ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪