পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইতালির ড্র, নেদারল্যান্ডসের বড় জয়

ঢাকা : ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে লাটভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে নেলারল্যান্ডস। অপরদিকে প্রথমে এগিয়ে থেকেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গত আসরের রানার্সআপ ইতালিকে।

ঘরের মাঠে আমস্টারডাম আরেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম থেকেই লাটভিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। ফলে প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে যায় ডাচরা।

বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের জালে সমান আরো তিনবার বল পাঠান নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। ডাচদের পক্ষে দু’টি করে গোল করেছেন আরিয়েন রোবেন ও ক্লাস-ইয়ান হুন্টেলার। এছাড়া রবিন ফন পার্সি এবং জেফ্রি ব্রুমা একটি করে গোল করেছেন।

অপর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইতালি।

মিলানের সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ইতালি। দলের হয়ে একমাত্র গোলটি করেন আস্তোনিও কান্দ্রেভা।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। এর চার মিনিট পরই ম্যাচে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে সমতা সূচক গোলটি করেন ইভান পেরিসিচ।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়াতে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইতালির ড্র, নেদারল্যান্ডসের বড় জয়

আপডেট টাইম : ০৭:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪