পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাঁদপুরে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়িসহ ১০টি যানবাহন ভাঙচুর, আটক ৪

চাঁদপুর : চাঁদপুর শহরে কালিবাড়ি এলাকায় যুবকদের মধ্যে সিনিয়র জুনিয়র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়িসহ কমপক্ষে দশটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ভাঙচুরের ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদের প্রাইভেটকারসহ কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা পুলিশ চার যুবককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে পালপাড়া ও কোড়ালিয়া রোডের কিছু যুবক দু’গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এসময় ঐ যুবকরা চলার পথে সামনে যে সকল যানবাহন পায় তা-ই ভাঙচুর করে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্তের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া রাতে আরো অভিযান পরিচালিত হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাঁদপুরে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়িসহ ১০টি যানবাহন ভাঙচুর, আটক ৪

আপডেট টাইম : ০১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪